কাল 'বর্ষাবরণ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল পয়লা আষাঢ়, বর্ষা ঋতুর প্রথম দিন। ‘বর্ষা উৎসব’ শিরোনামে কাল সোমবার সকালে বর্ষাবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠান শুরু হবে সকাল সাতটায়। সকালের আয়োজন চলবে নয়টা পর্যন্ত। এরপর আবার অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়।
আয়োজকদের কাছ থেকে জানা গেছে, সকালে দোতারা আর বাঁশিবাদনের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। এরপর হবে বর্ষাকথন, গান, নাচ আর আবৃত্তি। বিকেলের আয়োজনেও থাকবে গান, নাচ আর আবৃত্তি। সকালের আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।