প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে চিত্রশিল্পী হারুন অর রশীদের প্রথম একক চিত্র প্রদর্শনী ‘কালচিত্রের বাহাস’। অ্যাক্রেলিক মাধ্যমে আঁকা ২৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। চিত্রকর্মগুলোতে শিল্পী তাঁর আবেগের তীব্রতায় তুলির ছোঁয়ায় সমাজের চারপাশের মানুষ, পরিস্থিতি ও বাস্তবতা, শহুরে জীবন, শহুরে গল্প, টুকরো টুকরো সময়, টুকরো টুকরো স্বপ্ন কখনো স্পষ্ট আবার কখনো অস্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন।
প্রদর্শনী চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা এবং শুক্রবার ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে।