কালজয়ী সুরে মোহিনী সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় মুম্বাইয়ে একটি বাড়িতে ভাড়া ছিলেন। বাড়িওয়ালা কৃষ্ণস্বামী হেমন্তকে বললেন, তিনি বাড়িটি বিক্রি করতে চান। কিন্তু বাড়িওয়ালা তাঁর বাড়ির যে দাম ধরেছিলেন, অত টাকা নেই শিল্পীর। তবু বাড়িওয়ালা একদিন তাঁকে বললেন, ‘আমি তোমার কাছেই বাড়িটি বিক্রি করব। আমি জানি, তোমার জীবনী লেখা হবে। সেখানে আমার নামটিও রাখতে চাই।’
গতকাল শনিবার সন্ধ্যায় গান গাওয়ার আগে হেমন্ত মুখোপাধ্যায়ের লেখা বই আনন্দধারা থেকে এই গল্পটি শোনালেন তরুণ শিল্পী অনিরুদ্ধ সেন গুপ্ত। দ্য ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ সেমিনার হলে ছিল বাংলা গানের ১৫ জন সুরস্রষ্টার গান নিয়ে আসর।
অনুষ্ঠানে ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘আমাদের স্বাধীনতার একটি পর্যায় গেছে। আজকের পর্যায়টা হলো আমাদের রুচি বোধ তৈরির। একবার গানের কথা যদি আপনার হৃদয়ে লাগে, অবশ্যই সুন্দরের প্রতি আপনি আকৃষ্ট হবেন।’ পত্রিকাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে ২৫ জন সুরস্রষ্টার গান নিয়ে ছিল এ আয়োজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পী সাদিয়া আফরিন মল্লিক।