কালপুরুষ নক্ষত্রপুঞ্জে মাধুরী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিশ্বাস্য কাণ্ডই বটে! সুদূর আকাশে নিজের নামে একটি নক্ষত্র পেয়েছেন বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সম্প্রতি কালপুরুষ নক্ষত্রপুঞ্জে বলিউডের এ তারকার নামে একটি নক্ষত্রের নামকরণ করেছে তাঁর একদল ভক্ত।পছন্দের তারকার প্রতি ভালোবাসা প্রকাশে ভক্তরা কত কিছুই তো করেন! এবার ভক্তদের এমন অভিনব ভালোবাসা পেয়ে মুগ্ধ ৪৫ বছর বয়সী এ অভিনেত্রী।টুইটার বার্তায় মাধুরী লিখেছেন, ‘অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়েছেন আমার ভক্তরা। তাঁরা আমার নামে কালপুরুষ নক্ষত্রপুঞ্জে একটি নক্ষত্রের নামকরণ করেছেন। আমাকে এমন সম্মান দেওয়ার জন্য তাঁদের অজস্র ধন্যবাদ।’ খবরটি জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।নাচবিষয়ক রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা ৫’-এর বিচারক হিসেবে দায়িত্ব নিয়েছেন মাধুরী। সম্প্রতি অনুষ্ঠানটির সেটে হাজির হন তাঁর ১৩ জন ভক্ত। তাঁরা মাধুরীর হাতে স্টার ফাউন্ডেশনের একটি সনদ তুলে দেন। সেখানে লেখা রয়েছে, ‘মাধুরী দীক্ষিত-নেনের সম্মানে আনুষ্ঠানিকভাবে সুদূর আকাশের একটি নক্ষত্রের নামকরণ করা হয়েছে। এর অবস্থান কালপুরুষ নক্ষত্রপুঞ্জে।’