কালরাত স্মরণে
আজ ২৫ মার্চ। কালরাত। ১৯৭১ সালের ওই রাতটির স্মরণে আজ বিভিন্ন চ্যানেলে থাকছে বিশেষ অনুষ্ঠান। এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ। চ্যানেল আইতে বিকেলে থাকছে টেলিছবি দধীচি যখন শিউলী ফুল। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে টেলিছবিটি পরিচালনা করেছেন সৈয়দ সালাউদ্দিন জাকি। এখানে অভিনয় করছেন আফজাল হোসেন, রাইসুল ইসলাম আসাদ, মিতা চৌধুরী প্রমুখ।এনটিভিতে রাতে সরাসরি দেখানো হবে আলোচনা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে অনুষ্ঠান স্বাধীনতার চার দশক, প্রাপ্তি-অপ্রাপ্তি। এটি সঞ্চালনা করবেন জাহীদ রেজা নূর।দেশ টিভিতে সন্ধ্যায় থাকছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে প্রামাণ্যচিত্র দি স্পিচ। এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ফাখরুল আরেফীন। থাকছে নাটক মুক্তি। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাশেদুজ্জামান উজ্জ্বল। দুই প্রজন্মের কণ্ঠে মুক্তিযুদ্ধ ও দেশের গান এবং লোকগান নিয়ে দেশ টিভি স্টুডিও থেকে সরাসরি প্রচার করা হবে আঁধার রাতে আলো জ্বেলে যাই অনুষ্ঠান। এখানে গান করবেন তিমির নন্দী, বুলবুল মহলনবিশ, চন্দনা মজুমদার ও সজীব। এর আগে রাজারবাগ পুলিশ লাইন থেকে সরাসরি দেখানো হবে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহত ব্যক্তিদের স্মরণ অনুষ্ঠানটি।আরটিভিতে রাতে ওয়াল্টন ঘুরে দাঁড়াও বাংলাদেশ অনুষ্ঠানে আজ গান করবেন হায়দার হোসেন। বৈশাখী টিভিতে দুপুরে দেখানো হবে একাত্তরের শব্দসেনা। এলজিইডি মিলনায়তন থেকে রাতে সরাসরি সম্প্রচার করা হবে শহীদ পরিবার ও মুক্তিযুদ্ধের চেতনা সম্প্রসারণ ও সংরক্ষণে নিবেদিত সাতজনকে সম্মাননা প্রদান অনুষ্ঠান জাগ্রত অহংকার। সাতকাহন-এর আজকের অতিথি রাইসুল ইসলাম আসাদ ও মেঘনা গুহ ঠাকুরতা।