কালরাত্রি স্মরণে অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৫ মার্চ। ১৯৭১ সালের এই দিনে রাতের অন্ধকারে নিরীহ জনতার ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। সেই কালরাত্রি স্মরণে আজ বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। রাজারবাগ পুলিশ লাইনে রাত সাড়ে ১১টায় আয়োজিত কালরাত্রির অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই ও দেশ টিভি। বিটিভিতে থাকছে নাটক ঘৃণা। রচনা ও পরিচালনা করেছেন মোজাম্মেল হোসাইন খান। এ ছাড়া রাত ১২টার পর কালরাত্রি স্মরণে দেখানো হবে আলোচনা ও আলেখ্যানুষ্ঠান। এটিএন বাংলায় বিকেলে প্রচারিত হবে প্রামাণ্যচিত্র মুক্তিযুদ্ধের ইতিহাস। এনটিভিতে সুর ভরা নীলিমা অনুষ্ঠানে গান করবেন রথীন্দ্রনাথ রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘ছায়া আদালতে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার’। আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই আদালতের কাজ শুরু হবে বেলা ১২টা ১৫ মিনিটে। তখন থেকে পুরো আয়োজনটি দেশ টিভি সরাসরি দেখাবে। রাতে থাকছে তথ্যচিত্র সেই রাতের কথা বলতে এসেছি। বৈশাখী টিভিতে রাত আটটায় দেখানো হবে সেই রাতে। উপস্থাপনা করেছেন মাসুদা ভাট্টি, পরিচালনা করেছেন পার্থ সনজয়।