কালামকে নিয়ে ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত পরমাণুবিজ্ঞানী ও ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামকে নিয়ে এবার চলচ্চিত্র তৈরি হচ্ছে। ছবিতে থাকছে শিশুকাল থেকে শুরু করে কালামের বিখ্যাত পরমাণুবিজ্ঞানী হওয়া পর্যন্ত নানা গল্প। ছবিটি তৈরি করছেন উড়িষ্যার পরিচালক মাধব পান্ডা। ছবির নাম আই অ্যাম কালাম। এটি মাধব পান্ডার প্রথম হিন্দি ছবি। ছবিতে শিশুকালের কালামের ভূমিকায় অভিনয় করবে হর্ষ মায়ার। আরও অভিনয় করবেন ফরাসি মঞ্চাভিনেতা বিয়াত্রিচে অদ্রেই, গুলশান গ্রোভার প্রমুখ। আগামী বছরের শুরুর দিকে মুক্তি পাবে ছবিটি।