কালার অব লাইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উঠোনে ধান ছড়াচ্ছেন কিষানি। ছোট নদীর বুকে ততধিক ছোট নৌকা, তাতে বসে আছে দুই কিশোর। নদীর তীরে তালগাছ, ওপারে অস্ত যাচ্ছে লাল সূর্য। অস্ত্র হাত তরুণ মুক্তিযোদ্ধাদের বিজয়োল্লাস; পুকুরে ফুটন্ত শাপলা, পাশে কিশোরীর হাসিমুখ। আছে বঙ্গবন্ধুর সাতই মার্চে ভাষণ দেওয়ার মুহূর্ত—শৌখিন চিত্রশিল্পী সামিয়া আহমেদের এমনই অর্ধশত চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে ধানমন্ডির গ্যালারি দৃকে। প্রদর্শনীর শিরোনাম ‘কালার অব লাইফ’। সপ্তাহব্যাপী প্রদর্শনীর আজ শেষ দিন।