প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাহিত্য, শিল্প ও সংস্কৃতি-বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এক অনুষ্ঠানে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করবে।
আগামী শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বেঙ্গল শিল্পালয়ে তিনজন কবি ও লেখককে ২০১৪ সালের এই পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথাসাহিত্যিক সমরেশ মজুমদার ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। সভাপতিত্ব করবেন কালি ও কলম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।