কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল শিল্পালয়ে গতকাল সন্ধ্যায় দেওয়া হলো ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৪’। কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার পেয়েছেন কবিতা বিভাগে সাকিরা পারভীন, প্রবন্ধ, গবেষণা ও নাটক বিভাগে এম আবদুল আলীম এবং ছোটগল্প ও উপন্যাস বিভাগে ফাতিমা রুমি।
সাহিত্য, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম তরুণ কবি ও লেখকদের সাহিত্যচর্চাকে উৎসাহিত করতে ২০০৮ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সমরেশ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। প্রকাশকের ভাষণ দেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। সূচনা বক্তব্য দেন ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। ধন্যবাদ দেন কালি ও কলম-এর সম্পাদক আবুল হাসনাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালি ও কলম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।