কালি ও কলম সাহিত্য পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার সন্ধ্যায় সাহিত্যের চারটি শাখায় চারজন কবি ও লেখককে ২০১০ সালের কালি ও কলম সাহিত্য পুরস্কার প্রদান করা হয়। জাতীয় জাদুঘর মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রত্যেককে দেওয়া হয় এক লাখ টাকা, সনদ ও ক্রেস্ট।দেশের তরুণ কবি ও লেখকদের উৎসাহিত করতে এবং ভাষা ও সাহিত্যের উৎকর্ষ সাধনের লক্ষ্যে সাহিত্য পত্রিকা কালি ও কলম এবং এইচএসবিসি ব্যাংক ২০০৮ সাল থেকে তরুণ কবি ও লেখক পুরস্কার প্রবর্তন করেছে।এ বছর কবিতায় তা ভাষায় প্রকাশ করা যায় না কাব্যগ্রন্থের জন্য টোকন ঠাকুর, কথাসাহিত্যে ধূসর-স্বপ্নের সাসান্দ্রা গ্রন্থের জন্য কাজী রাফি, প্রবন্ধ ও গবেষণায় গল্পের খোঁজে গ্রন্থের জন্য প্রশান্ত মৃধা এবং মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা ও প্রবন্ধে সিলেটে যুদ্ধাপরাধ ও প্রাসঙ্গিক দলিলপত্র গ্রন্থের জন্য অপূর্ব শর্মাকে পুরস্কৃত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন জিল্লুর রহমান সিদ্দিকী ও কথাসাহিত্যিক বাণী বসু। সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান। এইচএসবিসির পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ। স্বাগত বক্তব্য দেন লুভা নাহিদ চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদক আবুল হাসনাত।পুরস্কার প্রদানের আনুষ্ঠানিকতা শেষে শিল্পী চন্দনা মজুমদার গান গেয়ে শোনান।