প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ থেকে শিল্পী কালিদাস কর্মকারের ‘পাললিক আত্মা’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বেঙ্গল শিল্পালয়ে ২৭ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান।