কালো মেঘ সাদা বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভিতে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় প্রচারিত হবে নাটক কালো মেঘ সাদা বৃষ্টি। নাটকটি লিখেছেন এবং পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এতে অভিনয় করেছেন শিমুল, সুমাইয়া শিমু প্রমুখ। লাবণ্য আর সোহান নিঃসন্তান দম্পতি। একঘেয়ে জীবন কাটাতে কাটাতে তারা নতুন কিছু করার সিদ্ধান্ত নেয়। তাতে এই দম্পতির জীবনে আসে পরিবর্তন। তারা একজন আরেকজনকে চিনতে পারে অন্যভাবে। বেরিয়ে আসে অনেক সত্য কথা। বোঝা যায়, একের প্রতি অন্যের অনেক রাগ আর অভিমান জমা হয়েছিল। এরপর লাবণ্য বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।