কালোবাজারির খপ্পরে পপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনেমায় অভিনয় করতে গিয়ে অনেকবার কালোবাজারির খপ্পরে পড়েছিলেন চিত্রনায়িকা পপি। তবে এবার টিভি নাটক করতে এসেও তার খপ্পরে পড়লেন পপি। সালমান হায়দারের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘মেঘে ঢাকা চাঁদ’। এ নাটকে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘শুরু থেকেই আমি নাটকে ভিন্নধর্মী কাজ বেশি করতে পছন্দ করেছি। খুব ভালো এবং ভিন্নধর্মী গল্প না হলে কাজ করি না। এ নাটকের গল্প একেবারে ব্যতিক্রম মনে হয়েছে। তাই কাজ করে ভালো লেগেছে।’নাটকের গল্পে দেখা যায় পপি গ্রামের খুব সাধারণ এক তরুণী। গ্রামেরই এক যুবকের সঙ্গে তাঁর প্রেম হয়। পপির মা-বাবা এই প্রেমকে না মেনে একজন প্রবাসী বাংলাদেশির সঙ্গে পপির বিয়ে দেয়। একসময় প্রকাশ পায় পপির এই স্বামী একজন ছদ্মবেশী কালোবাজারি।পপি আরও বলেন, নাটকটিতে অনেক শিক্ষণীয় বিষয় আছে। বিশেষ করে আমাদের গ্রামের মায়েরা বিদেশি পাত্র দেখলে মেয়েদের বিয়ে দিতে উদগ্রীব হয়, তার বিভিন্ন দিক খুব চমত্কারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি নাটকটি দেখে অনেকে উপকৃত হবেন।’নাটকে পপির বিপরীতে অভিনয় করেছেন হাসান মাসুদ। সহশিল্পী সম্পর্কে পপি বলেন, ‘তাঁর সঙ্গে এটি আমার প্রথম কাজ। হাসান ভাই যে এত ভালো অভিনয় করেন, তাঁর সঙ্গে কাজ না করলে বুঝতে পারতাম না। কাজ শেষে বুঝেছি হাসান ভাই শুধু খুব ভালো অভিনেতাই নন, একজন ভালো মনের মানুষও।’