কাশ্মীরি তরুণী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাক-আশাকে, চলনে-বলনে জাঁকালো একটা ভাব আছে তাঁর। ছবিতেও সেটা মেনে চলেন অভিনেত্রী বিপাশা বসু। কিন্তু এবার ঘটেছে ব্যতিক্রম ঘটনা। বাঙালি এই অভিনেত্রী এবার কাশ্মীরি তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। লামহা ছবিটি সম্পর্কে বিপাশার মন্তব্য, ‘ছবিতে আজিজা নামে একটি চরিত্রে অভিনয় করেছি। আজিজা আর দশটা কাশ্মীরি মেয়ের মতো লাজুক ও ভীতু স্বভাবের নয়। বোরকার ভেতর থেকেও পুরুষদের মতোই কাজ করে সে। সে জানে কী করে আগ্নেয়াস্ত্র চালাতে হয়। সে যা কিছু করে সবই কাশ্মীরে শান্তিপ্রতিষ্ঠার জন্য। ছবির শেষদিকে এসে আজিজা বুঝতে পারে, সে এত দিন যা কিছু করে এসেছে, সবই অন্যের স্বার্থ হাসিলের নিমিত্তে।’ ওয়েবসাইট।