কাসাবকে নিয়ে ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাইয়ের উচ্চ আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন তাঁকে। কারাগারে পাকিস্তানি নাগরিক আজমল কাসাব এখন মৃত্যুর প্রহর গুনছেন। এদিকে কাসাবের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগেই মুক্তি পেতে যাচ্ছে তাঁকে নিয়ে নির্মিত ছবি অশোক চক্র। পরিচালক আগেভাগেই জানিয়ে দিয়েছেন, বাস্তবের মতো তাঁর ছবিতেও মৃত্যুদণ্ড বরণ করে নিতে হবে কাসাবকে।এই ছবিতে ২২ বছর বয়সী কাসাবের চরিত্রে অভিনয় করেছেন রাজন ভার্মা। বিস্ময়করভাবে কাসাবের সঙ্গে দারুণ মিল নবাগত রাজনের। মুম্বাইয়ে বোমা হামলার পটভূমিতে তৈরি ছবিটি মুক্তি পাবে ২৮ মে। আড়াই কোটি রুপি বাজেটের ছবিটি পরিচালনা করেছেন এস পি মুনীশ্বর। ওয়েবসাইট।