কাহিনিচিত্র উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘একুশ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক আমাদের কাহিনিচিত্রগুলো’, ‘কাহিনিচিত্রে বাংলাদেশ ফুটে উঠুক আপন ছন্দে’—কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে এমনই স্লোগানসংবলিত প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন একদল তরুণ-তরুণী। উপলক্ষ চারুনীড়ম আয়োজিত টেলিভিশন কাহিনিচিত্র উৎসব। গতকাল শনিবার কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে এর উদ্বোধন করেন প্রধান অতিথি ফেরদৌসী মজুমদার। বিশেষ অতিথি ছিলেন চাষী নজরুল ইসলাম, ইনামুল হক, বিদ্যুৎ কুমার বসু, ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন গাজী রাকায়েত। উৎসবে সহায়তা করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি।উদ্বোধনী অনুষ্ঠান শেষে গ্রন্থাগার মিলনায়তনে মামুনুর রশীদ নির্মিত মুর্দা ফরাশসহ চারটি কাহিনিচিত্র প্রদর্শিত হয়। উৎসব চলবে ৭ এপ্রিল পর্যন্ত।