কায়রো নাট্যোৎসবে ‘আরজচরিতামৃত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের কায়রো আন্তর্জাতিক নিরীক্ষাধর্মী নাট্যোৎসবে এবার যোগ দিচ্ছে নাট্যকেন্দ্র। জানা গেছে, উৎসবে নাট্যকেন্দ্র আরজচরিতামৃত নাটকের দুটি প্রদর্শনী করবে। মিসরের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এ উৎসবের আয়োজন করা হয়। এবার হবে উৎসবের ২২তম আসর।নাট্যকেন্দ্রের প্রধান তারিক আনাম খান বলেন, ‘বিশ্বের বড় নাট্যোৎসবগুলোর মধ্যে এ উৎসবটি অন্যতম। আর এত বড় উৎসবে নাট্যকেন্দ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, এটা অনেক আনন্দের বিষয়। আরজচরিতামৃত একটি মৌলিক নাটক। উৎসবে নাটকটির মধ্য দিয়ে আধুনিকতা, আন্তর্জাতিকতা, প্রগতিশীল ও মুক্তচিন্তার জায়গাটা তুলে ধরব। পাশাপাশি বাংলাদেশের থিয়েটারের লোকজ আঙ্গিক মিসরের দর্শকদের সামনে তুলে ধরতে চাই।’তারিক আনাম খান আরও বলেন, ‘নাট্যকেন্দ্রের ১৮ সদস্যের একটি দল নিয়ে আগামী ৯ অক্টোবর মিসরের উদ্দেশে রওনা হব। বাংলাদেশ ছাড়া এ উৎসবে অংশ নিচ্ছে প্রায় ৫০টি দেশের নাট্যদল।’এর আগে ভারতের কলকাতা ও বহরমপুরে আরজচরিতামৃত নাটকের দুটি প্রদর্শনী হয়েছে।