কায়রো নাট্যোৎসবের প্রতিযোগিতা বিভাগে ‘অপেক্ষমাণ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২তম কায়রো আন্তর্জাতিক নিরীক্ষামূলক থিয়েটার উৎসবের প্রতিযোগিতা বিভাগের জন্য মনোনীত হয়েছে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক অপেক্ষমাণ। গতকাল সোমবার মিসরের কায়রো থেকে ই-মেইলের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন নাটকটির কারিগরি নির্দেশক নাসিরুল হক। কাল বুধবার অপেক্ষমাণ নাটকের প্রদর্শনী হবে।অপেক্ষমাণ নাটকটি লিখেছেন সৈয়দ শামসুল হক, নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান। নাটকটি বিশেষ আমন্ত্রণে উৎসবে অংশ নিচ্ছে।এবার এই উৎসবে বাংলাদেশ থেকে সরকারিভাবে প্রতিনিধিত্ব করছে নাট্যকেন্দ্রের নাটক আরজ চরিতামৃত। উৎসবে আজ মঙ্গলবার নাট্যকেন্দ্রের আরজ চরিতামৃত নাটকের প্রদর্শনী হবে। লিখেছেন মাসুম রেজা, আর নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান।১০ অক্টোবর সন্ধ্যায় কায়রোর জাতীয় অপেরা হলে ২২তম কায়রো আন্তর্জাতিক নিরীক্ষামূলক থিয়েটার উৎসবের উদ্বোধন করা হয়।