কায়রোতে ১৮ অক্টোবর ‘আরজ চরিতামৃত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কায়রো আন্তর্জাতিক নিরীক্ষাধর্মী নাট্যোৎসবে ১৮ অক্টোবর মঞ্চস্থ হবে নাট্যকেন্দ্রের নাটক আরজ চরিতামৃত। জানা গেছে, ওই দিন নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। গত শনিবার তারিক আনাম খানের নেতৃত্বে ১৯ সদস্যের নাটকের এই দলটি কায়রোতে পৌঁছেছে। মিসরের কায়রোতে গত ১০ অক্টোবর শুরু হয়েছে ২২তম কায়রো আন্তর্জাতিক নিরীক্ষাধর্মী নাট্যোৎসব। শেষ হবে ২০ অক্টোবর।বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় নাট্যকেন্দ্রের আরজ চরিতামৃত নাটকটি পাঠানোর সিদ্ধান্ত নেয় সংস্কৃতি মন্ত্রণালয়।