কায়রোয় বাংলাদেশের দুটি নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরই মিসরের কায়রোতে ১০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নিরীক্ষামূলক নাট্যোৎসব। বাংলাদেশের দুটি নাটক এবার মঞ্চস্থ হবে এই উৎসবে। আরজ চরিতামৃত মঞ্চস্থ করতে আজ সরকারি ব্যবস্থাপনায় কায়রো যাচ্ছে নাট্যকেন্দ্র। এ ছাড়া নিজেদের উদ্যোগে অপেক্ষমাণ মঞ্চস্থ করতে যাচ্ছে নাগরিক নাট্য সম্প্রদায়।নাট্যকেন্দ্রের প্রধান তারিক আনাম খানের নেতৃত্বে নাট্যকেন্দ্রের ১৮ জন নাট্যকর্মী এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ মোট ১৯ জন এ সফরে অংশ নিচ্ছেন। আরজ চরিতামৃত রচনা করেছেন মাসুম রেজা, নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান।