কায়সার কামালের চিত্র প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারি টোয়েন্টি ওয়ানে শুরু হয়েছে প্রবাসী শিল্পী কায়সার কামালের একক চিত্র প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যায় ‘রেলমস অব পারসেপশন’ শিরোনামে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে শিল্পীর মোট ৪০টি ছবি রয়েছে।
সন্ধ্যায় এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন সাংসদ সিমিন হোসেন রিমি ও শিল্পী শামিম সুব্রানা। প্রদর্শনী চলবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত।