কায়ায় কাচ ও কাগজের শিল্পকর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাচের বিশাল ফলকের এক কোণে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি, অন্য প্রান্তে তাঁর কবিতা ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ থেকে লেখা ‘আজি এ প্রভাতে রবির কর/ কেমনে পশিল প্রাণের ’পর/ কেমনে পশিল গুহার আঁধারে/ প্রভাত পাখির গান...’ গ্লাস এচিংয়ে করা শিল্পী কাজী রাকিবের এই শিল্পকর্মটি প্রদর্শিত হচ্ছে উত্তরার গ্যালারি কায়ায়। গতকাল শুরু হওয়া এই প্রদর্শনীর শিরোণাম ‘গ্লাস অ্যান্ড পেপার’।প্রদর্শনীতে মোট ৬৯টি শিল্পকর্ম রয়েছে। কাচের দ্বিমাত্রিক কাজ ছাড়াও রয়েছে কিছু ত্রিমাত্রিক শিল্পকর্ম। ত্রিমাত্রিক শিল্পকর্মের মধ্যে প্রাধান্য পেয়েছে মুখোশ। আছে জলরং এবং চা নির্যাসের কিছু চিত্রকর্ম। এসবের মধ্যে আছে পাখি, মাছ ও মানুষের মুখের নানারূপ অভিব্যক্তি। আছে কিছু বিমূর্ত চিত্রকর্মও। প্রদর্শনী চলবে ২৪ জুন পর্যন্ত।