কায়ায় সোহাগ পারভেজের শিল্পকর্ম প্রদর্শনী শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের দৃষ্টিনন্দন নিসর্গ রংতুলিতে তুলে এনেছেন তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পী সোহাগ পারভেজ। উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ২৬ নম্বর বাড়ির গ্যালারি কায়ায় ‘বিউটিফুল বাংলাদেশ’ নামে তাঁর শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে। প্রদর্শনীতে জলরং ও অ্যাক্রেলিকে তিনি দেশের বিভিন্ন অঞ্চলের নিসর্গের চোখজুড়ানো সৌন্দর্য তুলে ধরেছেন। বিকেলে বার্জার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী সমরজিৎ রায়চৌধুরী ও কবি রবিউল হুসাইন। প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৭৪টি। প্রদর্শনী চলবে ২৬ জুন পর্যন্ত।