কায়ায় 'ডেস্টিনেশন অ্যান্ড ডিপারচার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারুমেলায় বক্তব্য দিচ্ছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী জাহানারা আবেদিন। ছবিতে সেলিনা হোসেন, রাশেদা বেগম ও চন্দ্রশেখর সাহাকে দেখা যাচ্ছে l ছবি: প্রথম আলো
কারুমেলায় বক্তব্য দিচ্ছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী জাহানারা আবেদিন। ছবিতে সেলিনা হোসেন, রাশেদা বেগম ও চন্দ্রশেখর সাহাকে দেখা যাচ্ছে l ছবি: প্রথম আলো

গ্যালারি কায়ায় শুরু হলো শিল্পী মনসুর উল করিমের একক চিত্র প্রদর্শনী। ‘মাই ডেস্টিনেশন, মাই সয়েল’ ও ‘পয়েন্ট অব ডিপারচার’—এ দুটো সিরিজে ৪৪টি ছবি। প্রদর্শনীর শিরোনাম ‘ডেস্টিনেশন অ্যান্ড ডিপারচার’। কেন?
এ প্রশ্নের উত্তরই প্রথমে জানতে চাওয়া হলো শিল্পীর কাছে। মনসুর উল করিম বললেন, তাঁর জন্ম রাজবাড়ীতে। কিন্তু শিক্ষা ও কর্মসূত্রে প্রায় ৪০ বছর তিনি আছেন চট্টগ্রামে। এত বছর তিনি তাঁর গন্তব্য খুঁজেছেন। সে খোঁজ নিয়েই ‘মাই ডেস্টিনেশন, মাই সয়েল’ সিরিজের ৩০টি ছবি। নিজের জন্মভূমিতে ফিরতে চান তিনি।
শিল্পী খুব তাড়াতাড়িই চট্টগ্রাম ছাড়ছেন। তাই বাকি ১৪টি ছবি ‘পয়েন্ট অব ডিপারচার’ সিরিজে আঁকা। রাজবাড়ীতে ‘বুনন আর্ট স্পেস’ নামে একটি শিল্পপরিসর গড়ে তুলছেন তিনি। একসঙ্গে ২০ জন শিল্পী সেখানে থেকে ছবি আঁকতে পারবেন। তিনি নিজেও ছবি আঁকবেন। এই প্রদর্শনীতে ছবি বিক্রি করে যে অর্থ আয় হবে, সেটিও লাগবে ‘বুনন’-এর কাজে।
২১ এপ্রিল পর্যন্ত প্রদর্শনী চলবে। কায়ার দরজা খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। গতকাল শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান।
অনুষ্ঠানে আনিসুজ্জামান বলেন, ‘মনসুরের কাজ আমি তার ছাত্রাবস্থা থেকেই দেখছি। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সে আমার সহকর্মী হয়। এবারের কাজগুলোতে আমি নতুন ধরন দেখতে পাচ্ছি—অ্যাক্রিলিকে আঁকা বিমূর্ত সব ছবির সমারোহ। এবারের ছবিগুলোতে নীল রঙের প্রাধান্য বেশি, এরপর আছে লাল ও বাদামি। ছবিগুলোতে দেখা যাচ্ছে কীভাবে তার রেখা বক্রগতিতে নতুন মাত্রা নিচ্ছে।’