প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি বিমান দুর্ঘটনা। অনেকগুলো মৃত্যু। মাত্র চার বছরের শিশুসন্তানকে বড় করে তোলার দায়িত্ব পড়ে মায়ের ওপর। মা একা একা পথ চলতে পারেন না। তাই আরেকবার বিয়ে করেন। কিন্তু বিয়ের পর মা খুন হন। দায় পড়ে নিরপরাধ একজন মানুষের ওপর। শিশুসন্তানের ধন-সম্পদ চলে যায় অন্যের হাতে। একদিন এই শিশুসন্তান বড় হয়। আইনি লড়াই আর তার একক যুদ্ধে ফিরিয়ে আনে তার বাবার সব সম্পদ। আসল খুনি চিহ্নিত হয়।এমনই এক গল্প নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন মোহাম্মদ হোসেন জেমী। ছবির নাম কিং খান। ছবিটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিমো, মারুফ আকিব, উজ্জল, সুচরিতা, কাবিলা ও মিশা সওদাগর।