কিংবদন্তি সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কিংবদন্তি: সিঙ্গার চ্যানেল আই সাহসিকতা পুরস্কার-২০১২’ পেলেন এ সময়ের পাঁচ কিংবদন্তি। তাঁরা হলেন ‘নির্ভীক কিংবদন্তি’ লাকী আক্তার, ‘দৃপ্ত কিংবদন্তি’ পুলিশ সদস্য বাবুল আখতার, ‘সীমায় অসীম কিংবদন্তি’ আয়েশা, ‘সাধক কিংবদন্তি’ ফুলে আরা। এ ছাড়া আলোকিত মানুষ গড়ার ক্ষেত্রে নিঃস্বার্থভাবে কাজ করার জন্য ‘কিংবদন্তি’ আজীবন সম্মাননা পেলেন আবদুল্লাহ আবু সায়ীদ। বাংলাদেশের সব প্রান্ত থেকে জাতি-ধর্ম-বর্ণ-পেশা নির্বিশেষে দেশের ১৬ কোটি মানুষের মধ্যেই খোঁজা হয়েছিল এ সময়ের কিংবদন্তিদের। তাঁদের প্রায় আড়াই হাজার জনের মধ্য থেকে চারটি বিভাগে দেশবরেণ্য ব্যক্তিত্বদের সমন্বয়ে গঠিত জুরিবোর্ড চূড়ান্ত পুরস্কারের জন্য আটজনকে মনোনীত করেন। মনোনীত আটজনের মধ্যে এ পুরস্কার পেয়েছেন চারজন।গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি মিলনায়তনে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। পুরস্কার তুলে দেওয়া হয় নির্বাচিত কিংবদন্তিদের হাতে। পুরস্কার তুলে দেন যথাক্রমে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হামিম রহমাতউল্লাহ, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, জাদুশিল্পী জুয়েল আইচ প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। পরিচালনায় ছিলেন তাহের শিপন। অনুষ্ঠানে পুরস্কার প্রদানের ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারা, মাহমুদুজ্জামান বাবু, নৃত্য পরিবেশন করেন ওয়াসেক ও তাঁর দল। বিজ্ঞপ্তি।