কিক অফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনটিভিতে আজ রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে টেলিছবি কিক অফ। এটি লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী এবং পরিচালনা করেছেন রেদওয়ান রনি। এতে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, মীম, আফনান, শহীদুল আলম সাচ্চু, ইলোরা গওহর, মনিরা মিঠু, অ্যালান শুভ্র, মামুন, মার্টিন প্রমুখ। ওরা চার কিশোর ফুটবল প্রতিভা; টুলু, টপ্পা, মং আর জন। কারও দিন কাটে ডাস্টবিনে ময়লা ঘেঁটে, কাউকে তাড়া করছে পারিবারিক ট্র্যাজেডি, কেউ জড়িয়েছে অসম প্রেমে, কেউ কষ্টে আছে সুদূর বান্দরবানের বোর্ডিং স্কুলে। ফুটবল নামের চর্ম গোলক ঘুরিয়ে দেয় ওদের জীবনের মোড়। নিজেদের প্রমাণ করতে ওরা নামে ফুটবল মাঠে। মাঠের খেলা অচিরেই ওদের কাছে হয়ে ওঠে জীবন-মরণ লড়াই। ওরা কি পারবে?