কিডম্যান ও হোমসের দোস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


দুজনে একসময় দেখতেই পারতেন না একে অন্যকে। একে অন্যের ছায়াও মাড়াতে রাজি ছিলেন না। সেই নিকোল কিডম্যান আর কেটি হোমস এখন দুজন দুজনের ভালো বন্ধু। টম ক্রুজের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ‘সাবেক স্ত্রী’র পরিচয় বহন করার দুঃখ যে এখন দুজনেরই সঙ্গী।
হোমসের কারণেই কিডম্যানের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল ক্রুজের। এ কারণে হোমসের ওপর কিডম্যানের রাগ থাকাই স্বাভাবিক। অতীতের সব তিক্ততা এখন ধুয়ে-মুছে সাফ। দুজনে এখন একসঙ্গে অনেক সময় কাটান। ফোনে গল্প-গুজবও করেন। দুজনে একসঙ্গে একই ছবিতে অভিনয় করার পরিকল্পনাও নাকি করছেন। আইএএনএস।