কিডম্যান যখন নির্বাক স্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন। একে অন্যের প্রতি কী অগাধ আস্থা, বিশ্বাস আর নির্ভরশীলতা। কিন্তু হুট করে একদিন তিনি আবিষ্কার করলেন, সততার মুখোশের আড়ালে তাঁরই স্বামী করছে বিশ্বাসঘাতকতা। মাথার ওপর ভেঙে পড়ল আকাশ!
না, বাস্তবে এমনটা ঘটেনি নিকোল কিডম্যানের জীবনে। তবে রুপালি পর্দায় হতে চলেছে। দ্য সাইলেন্ট ওয়াইফ নামের নতুন একটি ছবি হাতে নিয়েছেন টম ক্রুজের সাবেক স্ত্রী। একই নামের উপন্যাস অবলম্বনে বানানো হচ্ছে ছবিটি। প্রধান ভূমিকায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন কিডম্যান। উপন্যাস অবলম্বনে নির্মিত আরেকটি ছবিতে কাজ করছেন কিডম্যান বিফোর আই গো টু স্লিপ। এর আগে নিজের প্রযোজিত ছবি র্যাবিট হোল অস্কার মনোনয়ন এনে দিয়েছিল। দেখা যাক এবার শিকে ছেঁড়ে কি না! পিটিআই।