কিডম্যানের চাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেতার সন্তানকে অভিনেতাই হতে হবে, এমন কোনো বাঁধাধরা নিয়ম নেই। তবে রক্তের উত্তরাধিকার বলে কথা। আর তাই অনেক অভিনেতার সন্তানকেই বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করতে দেখা যায়। নিকোল কিডম্যানের সন্তানেরা বড় হয়ে কী হবেন কে জানে। তবে খ্যাতিমান এই অভিনেত্রীর চাওয়া, তারা যেন অভিনয়শিল্পী না হয়!
কিডম্যান বলেছেন, এমন নয় যে তিনি তাঁর চার সন্তানের অভিনয়শিল্পী হওয়ার পথে বাধা দেবেন। আবার জোরও করবেন না। সন্তানেরা যা হতে চায় তা-ই হবে। তবে যদি তারা মায়ের পরামর্শ চায়, তিনি তাদের অন্য কোনো পেশাই বেছে নিতে বলবেন। অন্তহীন চাপের এই জীবন সন্তানেরাও ভোগ করুক, তা তিনি চান না। এএনআই।