কিডম্যানের বিরুদ্ধে অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কারজয়ী তারকা নিকোল কিডম্যান কৌশলে নিজের খ্যাতি বাড়ানোর ধান্দা করছেন। এ অভিযোগ তুলেছেন স্বনামখ্যাত আলোকচিত্রী জেমি ফসেট। এর আগে এক সাক্ষাত্কারে কিডম্যান বলেন, আলোকচিত্রীরা সব সময় তাঁর পেছনে ছায়ার মতো ঘুরে বেড়ান। তাঁদের এ জ্বালাতনে তিনি অতিষ্ঠ। কাজেই তাঁকে সিডনির বাস গোটাতে হবে। কিডম্যানের এ অভিযোগ নাকচ করে ফসেট বলেন, ‘কিডম্যান এ কথা বলে নিজের খ্যাতি বাড়ানোর চেষ্টা করছেন। তাঁর প্রতি আমার যে বিদ্বেষ আছে তা নয়। তবে তিনি যে অভিযোগ তুলেছেন, তা মোটেও সত্যি নয়। তিনি যদি ছবি তুলতে না চান, পেশা বদল করলেই হয়। কসাইয়ের কাজ করুন না গিয়ে, কে মানা করেছে!’ ওয়েবসাইট।