কিত্তনখোলায় বন্যা মির্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত নাট্যাচার্য সেলিম আল দীনের ‘কিত্তনখোলা’ অবলম্বনে নির্মিত ধারাবাহিকে অভিনয় করছেন টিভি অভিনেত্রী বন্যা মির্জা। নাটকের নামও রাখা হয়েছে ‘কিত্তনখোলা’। এরই মধ্যে ঢাকার নবাবগঞ্জে নাটকটির ২৬ পর্বের শুটিংও সম্পন্ন হয়েছে। নাটকে বন্যা মির্জা ডালিমন চরিত্রে অভিনয় করছেন।‘কিত্তনখোলা’ নাটকটির টেলিভিশন নাট্যরূপ দিয়েছেন রুবাইয়াত্ আহমেদ। পরিচালনা করছেন জসীম খান।‘কিত্তনখোলা’ নাটকে অভিনয় প্রসঙ্গে বন্যা মির্জা বলেন, ‘এ নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র ডালিমন এ আমি অভিনয় করছি। খুবই ভালো লাগছে সেলিম আল দীনের কিত্তনখোলায় ডালিমন চরিত্রটিতে কাজ করতে পেরে।’এ ছাড়া বন্যা মির্জা বর্তমানে বেশ কয়েকটি নতুন ধারাবাহিকের শুটিং করছেন। তিনি জানান, এগুলোর মধ্যে আছে বদরুল আনাম সৌদের ‘কোমলবিবির অতিথিশালা ও কানা সিরাজউদ্দৌলা’, সৈয়দ শাকিলের ‘হাওয়াই মিঠাই’, নিমা রহমানের ‘গুলশান এভিনিউ’। তিনি বলেন, ‘এ ছাড়া বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকের কাজও করছি। সামনে কাজী নজরুল ইসলামের বনের পাপিয়া অবলম্বনে একটি এক ঘণ্টার নাটকসহ বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকের কাজও Kie|’