কিথ রিচার্ডসের ওপর তথ্যচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিংবদন্তি রক-তারকা কিথ রিচার্ডসের ওপর একটি তথ্যচিত্র নির্মাণ করতে যাচ্ছেন হলিউড-তারকা জনি ডেপ। কিথ এরই মধ্যে এ ব্যাপারে সম্মতি দিয়েছেন। তথ্যচিত্রটি পরিচালনার দায়িত্ব পেয়ে জনি ডেপ বেশ আনন্দিত। তিনি বলেন, ‘ক্যামেরার সামনে দাঁড়াতে কিথ রাজি হওয়ায় আমার মনটা ভরে গেছে।’ডেপ ও রিচার্ডস দীর্ঘদিনের বন্ধু।পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস এন্ড ছবিতে রোলিং স্টোনস তারকা রিচার্ডস ডেপের বাবার ভূমিকায় রয়েছেন। ওয়েবসাইট।