কিবরিয়া নবীন শিল্পী ছাপচিত্র পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারও ঢাকা আর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে ‘কিবরিয়া ছাপচিত্র মেলা ২০১৫’। পথিকৃৎ ছাপচিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়ার নামে এ মেলা হবে চতুর্থবারের মতো। এবারের নতুন সংযোজন ‘কিবরিয়া নবীন শিল্পী ছাপচিত্র পুরস্কার’। অনূর্ধ্ব-৩৫ বছর বয়সের শিল্পীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা। দ্বিতীয় ও তৃতীয়রা পাবেন ৪০ হাজার টাকা। ২০ ডিসেম্বরের মধ্যে শিল্পকর্ম পাঠাতে হবে এ ঠিকানায়—কিবরিয়া প্রিন্টমেকিং স্টুডিও, ঢাকা আর্ট সেন্টার, বাড়ি ৬০, রোড ৭/এ, ধানমন্ডি, ঢাকা। মুঠোফোনে যোগাযোগ: ০১১৯৭১৪৮৩৪৬, ০১৮১৬৫৩৫২৬৭।