কিম-কানইয়ের কন্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা দিবসের ঠিক আগে মেয়ের মুখ দেখতে পেলেন কিম কারদাশিয়ান-কানইয়ে ওয়েস্ট জুটি। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসের এক হাসপাতালে সন্তান জন্ম দেন কিম। আর কানইয়ে সে সময় কিমের সঙ্গেই ছিলেন। সময়ের প্রায় পাঁচ সপ্তাহ আগেই জন্ম নিয়েছে শিশুটি, এ কারণে ওজন বেশ কম। কালো চুল তার, মায়ের মতোই নাকি দেখতে হয়েছে সে। নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে শুরুটা মা-বাবার মতো ইংরেজি ‘কে’ অক্ষর দিয়েই হবে, তা জানিয়েছিলেন কিম। ই-অনলাইন।