কিরার গিটারশিক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ছবির প্রয়োজনে গিটার শিখতে হতো। বাড়িতেই যখন ভালো গিটারবাদক আছে, তখন দূরে যাওয়ার আর কী দরকার? কিরা নাইটলি তাই সংগীতশিল্পী স্বামী জেমস রাইটনের কাছেই নিয়েছেন গিটারের প্রশিক্ষণ। কিন্তু শিখতে গিয়েই যত বিপদ। কাজটা যে এত কঠিন, ধারণাই ছিল না কিরার।
২৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘ওকে প্রায় মেরেই ফেলতে বসেছিলাম। আসলে নিজের জীবনসঙ্গীর কাছ থেকে কখনো কোনো বাদ্যযন্ত্র শিখতে যাবেন না। এটা ভয়াবহ পরিকল্পনা।’
গানের ‘গ’ কিংবা সুরের ‘সু’ কিছুই বোঝেন না, সেটা অকপটেই স্বীকার করেছেন কিরা। পিটিআই।