কিরার সাদামাটা বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধু রকশিল্পী জেমস রাইটনকে বিয়ে করতে যাচ্ছেন অভিনয়শিল্পী কিরা নাইটলি। তবে বিয়ে নিয়ে তেমন তোড়জোড় নেই তাঁর। সাদামাটাভাবেই বিয়ে করবেন বলে জানান। তিনি বলেন, ‘জমকালো বিয়ে আমাদের পছন্দ নয়।’বিয়ে করতে যাচ্ছেন এক সংগীতশিল্পীকে, কিন্তু নিজে তেমন গান শোনেন না বলেই জানিয়েছেন কিরা। তাতে তেমন কোনো সমস্যাও নেই তাঁদের।বছর দুয়েক ধরে প্রেম করছেন তাঁরা। একসঙ্গে থাকা শুরু করেছেন সম্প্রতি। আইএএনএস।