
নামটা বেশ উদ্ভট৷ তবে ‘কিল ডেভিল হিল’ যেসব বিশ্ববিখ্যাত গানের দলের সাবেক সদস্যদের নিয়ে গড়ে উঠেছে তাঁরা কেউই অখ্যাত নন৷
তাঁদের বেশির ভাগ সদস্যই সারা বিশ্বের রক ও মেটালপ্রেমীদের কাছে পরিচিত৷ আমাদের দেশের শ্রোতাদের কাছে ‘কিল ডেভিল হিল’ নামের দলটির পরিচয় ঘটানো আজকের লক্ষ্য৷
‘কিল ডেভিল হিল’ আমেরিকার একটি হেভি মেটাল ধাঁচের গানের দল৷ ২০১১ সালে দলটির যাত্রা শুরু৷ দলটির প্রতিষ্ঠাতা সদস্য ভিনি অ্যাপিস৷ ভিনি অ্যাপিস একজন স্বনামধন্য ড্রামার৷ তাঁর সংগীতজীবন শুরু হয় হেভি মেটালের অত্যন্ত গুরুত্বপূর্ণ দল ‘ডিও’তে বাজানোর মধ্য দিয়ে৷
ভিনি অ্যাপিস ডিওতে বাজানো ছাড়াও পরবর্তী সময়ে ‘ব্ল্যাক স্যাবাথ’ ও ‘হেভেন অ্যান্ড হেল’ নামের দলগুলোতেও বাজান৷
তিনি তাঁর পরিকল্পনার কথা রেক্স ব্রাউনকে জানান৷ রেক্স ব্রাউন একসময় বিশ্বের অন্যতম নামকরা হেভি মেটাল দল ‘প্যান্টেরা’তে বেজ বাজাতেন৷ প্যান্টেরা ভেঙে যাওয়ার অনেক দিন পর তিনি ‘ডাউন’ নামের আরেকটি দলে বাজানো শুরু করেন৷ দলটি তাঁর পুরোনো দল প্যান্টেরার ভোকাল ফিল অ্যানসেলমো গড়ে তুলেছিলেন৷
তাঁদের সঙ্গে গিটারিস্ট হিসেবে মার্ক জেভন যোগদান করেন৷ ভোকালিস্ট হিসেবে ডিউয়ি ব্র্যাগকে নেওয়া হয়, যিনি আগে পিসিং রেজরসের সদস্য ছিলেন৷ সব সদস্য বেশ খ্যাতিমান বলে তাঁদেরও একটি সুপার গ্রুপ বলা হয়৷ আমেরিকার নর্থ ক্যারোলাইনার একটি শহর কিল ডেভিল হিলসের নামানুসারে তাঁরা তাঁদের দলটির নামকরণ করেন৷ দলটির গানের ধারাকে হেভি মেটাল বলা যায়৷ তবে তাঁরা অনেকটাই আধুনিক৷ তাঁরা হেভি মেটালের সঙ্গে আরও অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছেন৷
কিল ডেভিল িহলের যত অ্যালবাম
কিল ডেভিল হিল (২০১২)
রেভল্যুশন রাইজ (২০১৩)
কিল ডেভিল হিলের সদস্যরা
রেক্স ব্রাউন-বেজ (২০১১-বর্তমান)
ভিনি অ্যাপিস-ড্রামস (২০১১-বর্তমান)
মার্ক জেভন-গিটার (২০১১-বর্তমান)
ডিউয়ি ব্র্যাগ-লিড ভোকালস (২০১১-বর্তমান)