কিশোর কুমার হচ্ছেন রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত গায়ক কিশোর কুমারের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন রণবীর কাপুর। রণবীরকে এ সুযোগটি করে দিচ্ছেন বলিউডের খ্যাতনামা পরিচালক অনুরাগ বসু। আর এ জন্য পরিচালক অনুরাগ বসুর পূর্ণ মনোযোগ ছবিটিকে ঘিরে। তাই কাইটসের সফলতা-ব্যর্থতা নিয়ে মোটেও ভাবছেন না পরিচালক অনুরাগ বসু। নতুন ছবিটির ব্যাপারে ইতিমধ্যে কিশোর কুমারের স্ত্রী চন্দ্রভারকারে থেকে মৌখিক সম্মতিও আদায় করেছেন তিনি। এদিকে কিশোর কুমারের জীবনী নিয়ে নির্মিতব্য এ ছবিটির নায়ক এবং পরিচালকের ব্যাপারে চন্দ্রভারকারের পূর্ণ আস্থা আছে বলে জানা গেছে।