কিশোর কুমারের অপ্রকাশিত গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ (১৩ অক্টোবর) উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী কিশোর কুমারের ২৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে এই শিল্পীর গাওয়া বিশেষ একটি গান প্রচার করা হবে। গানটি এর আগে কোথাও বাজানো হয়নি বা প্রচার করা হয়নি। সত্তরের দশকের শুরুর দিকে একটি ছবির জন্য গানটি গেয়েছিলেন তিনি। কিন্তু পরে ছবিটি আর মুক্তি পায়নি। ফলে কিশোর কুমারের গাওয়া গানটিও শোনা হয়নি শ্রোতাদের। সে গানটিই এখন থেকে কিশোর কুমারের ওয়েবসাইটে পাওয়া যাবে। সেখান থেকে ভক্তরা ইচ্ছে করলে ‘লাড়কিয়োঁ কো চাহিয়ে ও কলেজ মেঁ শিখলে’ গানটি শুনতে পারবেন। ওয়েবসাইট।