কিশোর কুমারের চরিত্রে রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরফির সাফল্যে মেতে আছেন রণবীর কাপুর আর নির্মাতা অনুরাগ বসু। তবে পরের ছবি নিয়ে ভাবনা তো আছেই। কিশোর কুমারের জীবন অবলম্বনে ছবি নির্মাণ করার ঘোষণা দিয়েছেন অনুরাগ। আর এই ছবিতে কিশোর কুমারের চরিত্রে অভিনয় করবেন রণবীর। ছবির শুটিং শুরু হবে আগামী বছরের শেষ দিকে। জানা গেছে, ছবিটি তৈরির ব্যাপারে কিশোর কুমারের পরিবারের কাছ থেকে সবুজসংকেত পেয়েছেন পরিচালক। কিশোর কুমারের ছেলে অমিত কুমার বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছেন তাঁকে। ছবিতে কিশোর কুমারের দ্বিতীয় স্ত্রী মধুবালার ভূমিকায় অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ।