কিশোরগঞ্জে শেষ হলো ছড়া উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিটি আন্দোলন-সংগ্রামে বাঙালির চেতনাকে শাণিত করেছে ছড়া। ধর্মান্ধ ও প্রতিক্রিয়াশীল ব্যক্তিদের শেকড়কে ছিন্ন করে প্রগতির আন্দোলনকে বেগবান করেছে। ছড়া সমাজপ্রগতি এবং আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।’গতকাল শনিবার ‘সপ্তম কিশোরগঞ্জ ছড়া উৎসব’-এর সমাপনী দিনে ‘সুন্দর আগামীর লক্ষ্যে, ছড়া হোক প্রগতির পক্ষে’ শিরোনামে আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর। অধ্যাপাক প্রাণেশ কুমার চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কথাসাহিত্যিক রাহাত খান, আবু খালেদ পাঠান, কামরুন্নাহার, মোহাম্মদ আশারাফ, আবুল এহসান, পারভেজ চৌধুরী, শামীম সিদ্দিকী, মানবিকা ভৌমিক সরকার প্রমুখ।দ্বিতীয় পর্বে ছড়াকার সুবীর বসাক ও অনামিক রেজাকে সুকুমার রায় সম্মাননা দেওয়া হয়। শেষে ছিল স্বরচিত ছড়া ও কবিতা পাঠ এবং মলয় ভৌমিক রচিত গরু মঞ্চায়ন।