কিশোরগঞ্জে সংস্কৃতি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ছয় দিনব্যাপী ‘দেশজ সাংস্কৃতিক মেলা-১৪১৮’ শুরু হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। গতকাল প্রথম দিনে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন ও অতুল প্রসাদ সেনের গান পরিবেশিত হয়েছে। কিশোরগঞ্জের প্রয়াত লোকসংগীত শিল্পী অখিল ঠাকুর, পরেশ ভট্টাচার্য, নীলোৎপল কর ও মুক্তি চৌধুরীকে অনুষ্ঠানের মাধ্যমে বিশেষভাবে স্মরণ করা হবে।