কিশোরের সুর-সংগীতে চলচ্চিত্রের গানে ন্যান্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরের সুর-সংগীতে কুমার বিশ্বজিত্, ফাহমিদা নবী থেকে শুরু করে অনেক তারকা শিল্পীই কণ্ঠ দিয়েছেন। এবারে কিশোরের সুর-সংগীতে গাইছেন চলতি সময়ের অন্যতম জনপ্রিয় শিল্পী ন্যান্সি।অবশ্য অডিও অ্যালবাম নয়, ন্যান্সি গাইবেন চলচ্চিত্রের জন্য, রোমান্টিক ও সুফি ঘরানার গান। ‘এ হূদয় করে তোর সাধনা’ শিরোনামের গানটির কথা লিখেছেন জাহিদ আকবর। কিশোরের সুর-সংগীতে এটিই ন্যান্সির প্রথম প্লে-ব্যাক।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে ন্যান্সি বলেন, ‘যত দূর মনে পড়ে এর আগেও আমরা ইমন সাহার সুরে একবার ছবির গানে কণ্ঠ দিয়েছি। তবে সংগীত পরিচালক হিসেবে কিশোরের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। সবকিছু মিলে মনে হচ্ছে ভালোই হবে গানটি।’এদিকে ন্যান্সি প্রসঙ্গে কিশোর বলেন, ‘আমার অনেক পছন্দের একজন গানের মানুষ ন্যান্সি। সে জন্য খানিকটা ভয়ও কাজ করছে। কারণ, এত সুন্দর একটি কণ্ঠকে যদি আমি কাজে না লাগাতে পারি!’ তিনি বলেন, ‘আমার ধারণা ন্যান্সির কণ্ঠটাকে শতভাগ চিনতে পারেন একমাত্র হাবিব ভাই (হাবিব ওয়াহিদ)। তবুও আমার সুর-সংগীতে ন্যান্সির কণ্ঠের শতভাগ সদ্ব্যবহার করার চেষ্টা করব।’গানটি প্রসঙ্গে কিশোর আরও বলেন, ‘নিঃস্বার্থ ভালোবাসার জন্য এ গানটি তৈরি হচ্ছে। এটির রেকর্ডিং হবে আজ ২৩ মে বুধবার বিকেলে স্টুডিও কম্পোজ স্ট্যান্ডে।’দ্বৈত এ গানটিতে ন্যান্সির সহশিল্পী হিসেবে কণ্ঠ দিচ্ছেন সুরকার-সংগীত পরিচালক কিশোর নিজেই। নিঃস্বার্থ ভালোবাসা ছবিটি পরিচালনা করছেন নায়ক ও প্রযোজক এম এ জলিল অনন্ত।উল্লেখ্য, এর আগে চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবে কিশোরের আত্মপ্রকাশ ঘটে ‘পায়রা’ চলচ্চিত্রে।