কিশোরের স্টুডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার বাসায় আগে ছোটখাটো একটা স্টুডিও ছিল। কিন্তু তাকে খুব মানসম্মত বলব না। যেহেতু নিয়মিত গানের সুর ও সংগীতায়োজনের কাজ করছি, তাই নিজের ভালো মানের একটা স্টুডিও থাকলে খুব ভালো হয়। সেই ভাবনা থেকেই স্টুডিও গড়েছি।’ বললেন ক্লোজআপ ওয়ান তারকা কিশোর। কিশোর তাঁর স্টুডিওর নাম দিয়েছেন ‘কম্পোজ স্ট্যান্ড’। মগবাজারে কিশোর তাঁর এই নতুন স্টুডিওতে কাজ শুরু করেছেন এ সপ্তাহেই।