কিশোরের 'তুই ছাড়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোর
কিশোর

নিখোঁজ সংবাদ (২০০৭), ফিরে আসো না (২০০৯) ও অগোছালো ভালোবাসা (২০১১)। এবার আসছে কিশোরের চতুর্থ অ্যালবাম। নাম তুই ছাড়া। কণ্ঠশিল্পী হলেও এই ক্লোজআপ ওয়ান (২০০৬) তারকা গানের টুকটাক সুরও করছেন। অন্য তিনটিতে কয়েকটি গানের সুর করেছিলেন। এবার নিজের পুরো অ্যালবামের গানের সুর ও সংগীত পরিচালনা তিনিই করেছেন। প্রায় দুই বছর নিজের স্টুডিও কম্পোজ স্ট্যান্ডে একটু একটু করে তৈরি করেছেন গানগুলো। গানগুলো লিখেছেন কবির বকুল, শফিক তুহিন, জাহিদ আকবর, রবিউল ইসলাম, মাহমুদ মানজুর, সোমেশ্বর অলি, আরাফাত সেতু।
কিশোর বললেন, ‘আমার এই অ্যালবামের ১০টি গান ১০ রকমের। শ্রোতারা মোটেও একটি গানের সঙ্গে অন্যটিকে মেলাতে পারবেন না। ইদানীং কয়েকটি টিভি চ্যানেলের ফোনোলাইভ স্টুডিও কনসার্টে এই অ্যালবামের কয়েকটি গান গেয়েছি। এরপর শ্রোতাদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পেয়েছি।’
কিশোর জানান, তাঁর এই অ্যালবামটি বাজারে আনছে সিডি চয়েস। সপ্তাহ দুই-তিনেকের মধ্যেই অ্যালবামটি শ্রোতারা হাতে পাবেন।