কিয়ানু রিভস এবার পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২ সেপ্টেম্বর ৪৮-এ পা দিলেন কিয়ানু রিভেস। দ্য ম্যাট্রিক্স ছবির এই কানাডিয়ান অভিনয়শিল্পী এবার নতুন পরিচয়ে আবির্ভুত হতে যাচ্ছেন। শিগগিরই ছবি পরিচালনায় নামছেন বলে ঘোষণা দিয়েছেন এই তারকা। ছবির নাম ম্যান অব তাই চি। মান্দারিন এবং ইংরেজি ভাষায় তৈরি হবে কুংফু গল্প নির্ভর এই ছবি। এর গল্পটাও লিখেছেন কিয়ানু নিজেই। দ্য র্যাপ ডটকম নামের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, পরিচালনার পাশাপাশি ছবিটিতে অভিনয়ও করবেন কিয়ানু। ছবির শুটিং শুরুর জন্য এক চীনা ছবির দল এবং অস্ট্রেলিয়ান স্টুডিও রোডশো পিকচার্সের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছেন কিয়ানু। এএনআই।