কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে আসতে যাওয়া নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জাস্টিন বিবার: আওয়ার ওয়ার্ল্ড’ প্রামাণ্যচিত্রের পোস্টার
সংগৃহীত

জাস্টিন বিবার: আওয়ার ওয়ার্ল্ড
ধরন: প্রামাণ্যচিত্র
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম
দিনক্ষণ: ৮ অক্টোবর
বেভারলি হিলটনের ছাদে ২০২০ সালে নিউ ইয়ারস ইভ শো করেন পপতারকা জাস্টিন বিবার। মহামারির ভয়াবহতার মধ্যেও কী করে এই শোর প্রস্তুতি নিয়েছিলেন, তা–ই উঠে এল জাস্টিন বিবার: আওয়ার ওয়ার্ল্ড প্রামাণ্যচিত্রে। পাশাপাশি বিবারের ব্যক্তিগত জীবনের খণ্ড খণ্ড মুহূর্তও দেখানো হয়েছে। উঠে এসেছে বিবার ও তাঁর স্ত্রী হেইলি বল্ডউইনের যৌথ জীবন। এটি পরিচালনা করেছেন মাইকেল ডি র‍্যাটনার।

‘দ্য বেবিসিটার্স ক্লাব’ ওয়েব সিরিজের পোস্টার
সংগৃহীত

দ্য বেবিসিটার্স ক্লাব
ধরন: ওয়েব সিরিজ (দ্বিতীয় মৌসুম)
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১১ অক্টোবর
অ্যান এম মার্টিনের সর্বোচ্চ বিক্রীত বই দ্য বেবিসিটার্স ক্লাব মূলত সাত বন্ধুর গল্প। বাচ্চা দেখভালের একটা ব্যবসা দাঁড় করান তারা। তাঁদের বন্ধুত্ব ও নিজেদের ব্যক্তিগত গল্পগুলো নিয়েই নেটফ্লিক্সের ওয়েব সিরিজ দ্য বেবিসিটার্স ক্লাব। এবার দেখা যাবে দ্বিতীয় মৌসুম।

‘কনভার্জেন্স: কারেজ ইন আ ক্রাইসিস’ প্রামাণ্যচিত্রের পোস্টার
সংগৃহীত

কনভার্জেন্স: কারেজ ইন আ ক্রাইসিস
ধরন: প্রামাণ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১২ অক্টোবর
বিশ্ব সুস্থ হতে শুরু করেছে। জীবনযাপনে ক্রমেই ফিরে আসছে স্বাভাবিকতা। কিন্তু করোনার সময়টি ছিল একটা দুঃস্বপ্নের মতো। নিজ নিজ জায়গা থেকে যাঁরা সেই দুঃস্বপ্নকে মোকাবিলা করেছেন, নেটফ্লিক্সের এই প্রামাণ্যচিত্রে তাঁদের কথাই উঠে এসেছে। স্বাস্থ্য বিভাগের মানুষজন তো আছেনই, পাশাপাশি পৃথিবীজুড়ে নানাভাবে মানুষের পাশে দাঁড়ানো বীরদের গল্পই এখানে দেখানো হয়েছে।