কী ভারী বাবা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে চলছে মেরিল-প্রথম আলো পুরস্কার প্রদান অনুষ্ঠান। একেকটি শাখায় পুরস্কার দেওয়ার পালা আসছে আর উপস্থাপক দুজন করে অতিথিকে ডেকে নিচ্ছেন। একজন খামের ভেতর থেকে বের করে নামটি পড়বেন আর অন্যজন ক্রেস্টটি তুলে দেবেন পুরস্কারপ্রাপ্ত শিল্পীর হাতে। মঞ্চের পেছনে আয়োজকেরা দুজন অতিথির হাতে বুঝিয়ে দিচ্ছেন খাম ও ক্রেস্ট। এবার ক্রেস্ট তুলে দেবেন নিমা রহমান। কিন্তু তাঁর হাতে দুটি ক্রেস্ট! ‘কারণ কী’—প্রশ্ন করতে আয়োজকদের একজন বললেন, জুরি বোর্ডের বিশেষ পুরস্কার দুজন পেয়েছেন। তাই একটু কষ্ট করে দুটি ক্রেস্টই আপনাকে বহন করতে হবে। কী আর করা! নিমা রহমান নিজের মুখভঙ্গি দিয়ে বুঝিয়ে দিলেন ‘দুটি ক্রেস্ট বহন করা সত্যিই কষ্টকর। কী ভারী বাবা!’